গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি কারাগার থেকে ছাড়া পান। গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার ভোরে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। জেল সুপার কাওয়ালিন নাহার তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।