২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় সফল ৯৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে এই নির্বাচন করা হয়েছে। এদের সাতটি ব্যাংক ও একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে সংযুক্ত করা হবে।
ব্যাংকগুলোর বরাদ্দ অনুযায়ী নির্বাচিত প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১. সোনালী ব্যাংক পিএলসি: ৪৬
২. অগ্রণী ব্যাংক পিএলসি: ১৬
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ০২
৪. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১৪
৫. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ০৭
৬. কর্মসংস্থান ব্যাংক: ০৫
৭. প্রবাসী কল্যাণ ব্যাংক: ০৩
৮. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ০১
নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রমগুলো সংশ্লিষ্ট ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে।






