পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির সংঘের শরীফুল ইসলাম ও নাহিদ রানা, লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান। আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামেন বাংলাদেশের এই তিন পেসার। বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পেশোয়ার, যাতে নাহিদ রানা ও শরীফুল ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
টসে হেরে ব্যাটিংয়ে নামা পেশোয়ার ৭ উইকেটে ১৭৩ রান করে। রান তাড়ায় লাহোর ১৭ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট। ৭৬ রানের এই জয়ে পেশোয়ার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে। পাঁচ ম্যাচে চারটিতে জয়ী এই দল এখনো অপরাজিত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ৯। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। অন্যদিকে, পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লাহোর ছয় নম্বরে।
পেশোয়ারের ইনিংসে ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান করেন শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিস। তিনি ৫টি চার ও ৪টি ছক্কা মারেন। মোস্তাফিজুর ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে ফেরান বাংলাদেশি বাঁহাতি পেসার।
রান তাড়ায় দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় লাহোর। মোহাম্মদ নাঈমকে মিডঅফে ক্যাচ করে শরীফুল নেন এই উইকেট। ২ ওভারে ১৭ রান দেন এই বাংলাদেশি বাঁহাতি পেসার।
পিএসএলে আর খেলবেন না পারভেজ।
ফখর জামান ও আবদুল্লাহ শফিক দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করেন। এরপর নাহিদ রানা ডিপ স্কয়ার লেগে ক্যাচ নিয়ে শফিককে ফেরান, যিনি ১৫ বলে ২১ রান করেছিলেন। পরে উসমান মিরকে উইকেটের পেছনে ক্যাচ করে লাহোরকে আরও বিপর্যস্ত করেন নাহিদ। ১২.২ ওভারে লাহোরের স্কোর তখন ৭০/৮। এই বাংলাদেশি ফাস্ট বোলার ৩ ওভারে ১৫ রান দেন।
পিএসএল থেকে ফিরছেন রানা-মোস্তাফিজরা, ওয়ানডে সিরিজের দল ঘোষণা






