বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
পাকিস্তান সিরিজের দলের তুলনায় এতে কোনো পরিবর্তন করা হয়নি। নিউজিল্যান্ড সিরিজে খেলার জন্য পিএসএল-এর মাঝপথে ফিরছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসান। তাদের ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া ছিল।
দলে রয়েছেন: মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।






