বাংলাদেশ ফুটবল লিগের আজকের ম্যাচে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়। ঘরোয়া ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের পূর্ববর্তী জৌলুস না থাকলেও খেলাটি উপভোগ্যতার অভাব ছিল না। ম্যাচের আগে-পরে ও ভেতরের নানা মুহূর্তের ছবি ধরা পড়েছে মুক্তকণ্ঠের বিশেষ ফটো জার্নালিস্ট শামসুল হকএর ক্যামেরায়।