ব্র্যাকের অধীনে আড়ং ডেইরিতে ইন্টার্ন পদে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আবেদনকারীদের মার্কেট রিসার্চ, কনটেন্ট তৈরি এবং ভেন্ডর ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ এপ্রিল ২০২৬।

ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস (ফুল-টাইম)। কর্মস্থল ঢাকা এবং কর্মক্ষেত্র অফিস। বেতন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

যোগ্যতার মধ্যে ন্যূনতম স্নাতক ডিগ্রি (বিবিএ)। সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমমানের ফলাফল থাকতে হবে। মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা এবং এমএস অফিস ব্যবহারে পারদর্শিতা থাকা আবশ্যক।

https://bdjobs.com/h/details/1475236?ln=1 ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ—১৮ এপ্রিল ২০২৬