জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস ৩ মে থেকে শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখ থেকে নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে যথাসময়ে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস ১৯ এপ্রিল থেকে শুরুর ঘোষণা দিয়েছিলেন উপাচার্য। দ্বিতীয় দফায় তারিখ পরিবর্তন করে ৩ মে থেকে শুরুর ঘোষণা করা হয়েছে।