বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (প্রকৌশল-তড়িৎ)’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৭ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকের ওয়েবসাইটে এই ফলাফল জারি করা হয়। একই বিজ্ঞপ্তিতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়েছে।
এই পদে লিখিত পরীক্ষায় ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষা শুরু হবে ১৫, ১৬, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ তারিখে। প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার কেন্দ্র: ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবন (৪র্থ তলা)।
১. মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে।
২. মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য বিবেচিত হবে না।
৩. প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন এবং এক সেট সত্যায়িত ফটোকপি চেকিং বোর্ডে জমা দিতে হবে।






