ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের জন্য আরও আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফার প্রস্তাবকে গ্রহণযোগ্য বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছেন। তেহরানের এই প্রস্তাবে ঠিক কী কী দাবি করা হয়েছে?

ইরানের ১০ দফার প্রস্তাবের বিস্তারিত নিচে তুলে ধরা হলো—

১. যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে অনাক্রমণ বা আক্রমণ না করার নিশ্চয়তা ও অঙ্গীকার করতে হবে।

২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে।

৪. ইরানের ওপর সরাসরি দেওয়া যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৫. পরোক্ষ বা তৃতীয় পক্ষের ওপর আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. ইরানের বিরুদ্ধে নেওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৭. আইএইএ পরিচালনা পর্ষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৮. (যুদ্ধে) ইরানের হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

৯. এই অঞ্চল থেকে যুদ্ধকালে মোতায়েন সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

১০. লেবাননের বীরত্বপূর্ণ ইসলামি প্রতিরোধযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।