যুক্তরাষ্ট্র ও ইরান শর্ত সাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে এবং শেয়ারবাজারে সূচক বেড়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আজ বুধবার যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে আসে, যদিও যুদ্ধের আগের পরিস্থিতির তুলনায় এখনো তা অনেক বেশি। যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার।