বিদেশে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখলে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে নজর দিন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের বিষয়ভিত্তিক তালিকা এসব প্রতিষ্ঠান নির্ধারণে নির্ভরযোগ্য পথ দেখায়।
এবারকার সংস্করণটি সবচেয়ে বিস্তৃত, যাতে ৫টি প্রধান একাডেমিক ক্ষেত্রের অধীনে ৫৫টি নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত। এতে ১,৯০০টির বেশি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৩০০টির বেশি বিশ্ববিদ্যালয় প্রথমবার তালিকায় জায়গা করে নিয়েছে।
সাম্প্রতিক র্যাংকিং অনুসারে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চিকিৎসাবিজ্ঞানে ৯৬.৭ স্কোরসহ শীর্ষে রয়েছে। পাঁচটি সূচকের মধ্যে চারটিতে পূর্ণাঙ্ক পেয়ে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে গেছে, যারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।
২০২৬ সালের কিউএস র্যাংকিং অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়:
১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য)
৩. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
৪. জনস হপকিনস বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
৫. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য)
৬. ইউনিভার্সিটি কলেজ লন্ডন (যুক্তরাজ্য)
৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডন (যুক্তরাজ্য)
৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো (যুক্তরাষ্ট্র)
৯. ইয়েল বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র)
১০. কারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)






