মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। বেশ কিছুদিন পর আজ ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৮৫ পয়সা। সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮০ পয়সা। সম্প্রতি বিশ্ববাজারে ডলারের দাম বাড়লেও দেশের বাজারে কয়েক মাস ধরে এটি স্থিতিশীল ছিল। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ডলারের দাম কিছুটা উর্ধ্বমুখী হয়েছে।
আজ মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে বেশিরভাগের দামই বেড়েছে। এর মধ্যে রয়েছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ান। তবে ইয়েন ও রুপির দাম অপরিবর্তিত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।






