স্কুল-কলেজের শিক্ষকদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত গুগল ফর্মে ৮ এপ্রিলের মধ্যে তথ্য দিতে হবে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহায়তায় শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে মাস্টার ট্রেইনার পুল গঠনের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিত হবে। এতে ৪টি ব্যাচে মোট (৪*২৫) = ১০০ জন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। ৩ দিনের এ প্রশিক্ষণের সম্ভাব্য শুরু ১৫ এপ্রিল। মাউশির আওতাধীন সব কলেজ-বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত শর্ত পূরণ করে ৮ এপ্রিলের মধ্যে লিংকটি (https://forms.gle/8kTzAgDeB46d37N19) এর মাধ্যমে গুগল ফর্মে তথ্য জমা দিতে বলা হয়েছে।

  • যাঁদের কমপক্ষে ২১ দিনের আইসিটি–বিষয়ক প্রশিক্ষণ আছে
  • যাঁদের ডিজিটাল কনটেন্টের ওপর কমপক্ষে ১৫ দিনের প্রশিক্ষণ আছে
  • যাঁদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর প্রশিক্ষণ আছে
  • যাঁদের আইসিটি বিষয়ে কমপক্ষে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে।