আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল মঙ্গল। প্রথম দিনের দুটি ম্যাচের মধ্যে একটিতে পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে। অন্য ম্যাচে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং ইংলিশ দলে আর্সেনালকে আতিথ্য দেবে।

• আজ রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যে ২৯তম ম্যাচ। ইউরোপের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ড এটি। সব কটি ম্যাচই ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে হয়েছে।
• কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ৪১তম বার, বায়ার্ন মিউনিখ ৩৬ বার খেলছে। তবে চ্যাম্পিয়নস লিগ যুগে রেকর্ড বায়ার্নের (২৪ বার), রিয়ালের (২২ বার)।
• দুই লেগের লড়াইয়ে সর্বশেষ চার ম্যাচেই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল, সাম্প্রতিকতম ২০২৩-২৪ মৌসুমে। রিয়াল চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।
• বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে রিয়াল অপরাজিত।
• বায়ার্নের সঙ্গে তিনবার কোয়ার্টার ফাইনালে তিনবারই সেমিফাইনালে গেছে রিয়াল। জার্মান ক্লাবের বিপক্ষে সাতবার শেষ আটে খেলে সাতবারই পরের রাউন্ডে অগ্রসর হয়েছে দলটি।
• স্প্যানিশ ক্লাবের বিপক্ষে সর্বশেষ আটটি দুই লেগের লড়াইয়ের সাতটিতে বায়ার্ন হেরেছে।
• গত মৌসুমে স্পোর্তিংয়ের মাঠে ৫-১ গোলে আর্সেনাল জয়লাভ করেছে।
• ইউরোপে নকআউট পর্বে দুই দলের এর আগে একবারই দেখা হয়েছে। ২০২২-২৩ মৌসুমের ইউরোপা লিগের শেষ ষোলোতে দুই লেগই ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে আর্সেনালকে বিদায় দিয়েছে স্পোর্তিং।
• চ্যাম্পিয়নস লিগে ২০০৫-০৬ মৌসুমের পর দুই লেগের লড়াইয়ে কোনো ইংলিশ ক্লাবকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারেনি পর্তুগিজ ক্লাবগুলো।