প্রাইম ব্যাংক পিএলসি নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বেসরকারি এই ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ২ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ব্যাংকটি সদ্য স্নাতক শেষকারী শিক্ষার্থীদের আবেদনে বিশেষ উৎসাহ দিয়েছে।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি, উৎসব বোনাস (২টি), বৈশাখী ভাতাসহ অন্য সুবিধা পাবেন প্রার্থী।
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা—
স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬;






