সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীন ক্যান্টনমেন্ট বোর্ড এবং বোর্ড পরিচালিত হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়— মৌখিক পরীক্ষা ৭ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে ও সময়ে অনুষ্ঠিত হবে। পদ ও রোল নম্বর অনুসারে বিস্তারিত সময়সূচি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষা আয়োজিত হবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসের সম্মেলনকক্ষে (তৃতীয় তলা)।
ঢাকা সেনানিবাসের অধীন বিভিন্ন গ্রেডে চাকরির পদসমূহ ১২৬টি। এর মধ্যে:
১. মেডিকেল অফিসার - ৫টি
২. সহকারী প্রোগ্রামার - ১টি
৩. সিনিয়র স্টাফ নার্স - ৩২টি
মোট পদসংখ্যা: ৩৮টি






