গত শনিবার রাতে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র উদ্ধার করে। ক্রুসহ কমান্ডোদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য পাঠানো দুটি পরিবহন উড়োজাহাজ ইরানের একটি প্রত্যন্ত ঘাঁটিতে আটকে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আরও তিনটি উড়োজাহাজ পাঠানো হয়। পরে আটকে পড়া উড়োজাহাজ দুটি ইরানের হাতে না পড়ার জন্য বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় বলে মার্কিন কর্মকর্তারা জানান।