সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-তে ২৩টি শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসব পদ ১৩ থেকে ১৭ গ্রেডের হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদগুলোর বিবরণ:

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ০৪
বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৭
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৪. পদের নাম: অ্যাকাউন্টস ক্লার্ক
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: সহকারী স্টোর কিপার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৮. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. পদের নাম: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি:
১–৮ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
৯ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা:
আবেদনপত্র পূরণ ও ফি জমার শুরু: ৫ এপ্রিল ২০২৬, বেলা ১২:০০টা।
শেষ তারিখ ও সময়: ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ০৪:০০টা।