গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এই ইউনিটে ৯০ হাজার ৪০৪ শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

এবার ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরে দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

আসনবিন্যাস আগেই প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা gstadmission.ac.bd ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডের সিট প্ল্যান অপশনে ক্লিক করে নিজেদের আসন, পরীক্ষাকেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপ শেষেও ফাঁকা ৭০৪ আসন, সশরীর উপস্থিত হয়ে আবেদনের ডাক।

এদিকে, গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী, পাসের হার ৬৬ শতাংশ, সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ৫। ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত।