বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা দিয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল ২০২৬) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা থেকে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভব হবে। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং চলবে আগামী ৭ মে ২০২৬ পর্যন্ত।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।