জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন নিয়ে গভীর প্রতিবেদন তৈরি করতে আগ্রহী পেশাদার সাংবাদিকদের জন্য ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) ফেলোশিপ কর্মসূচি ঘোষণা করেছে। জার্মান সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতায় (কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক) ব্র্যাক এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছে এটি।

এই ফেলোশিপে নির্বাচিত সাংবাদিকরা বাংলাদেশে জলবায়ুসহনশীলতা এবং কমিউনিটি পর্যায়ের অভিযোজন নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করবেন। কর্মসূচির অংশ হিসেবে তারা সিবিএফের অর্থায়ন করা বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং এর জন্য নির্দিষ্ট আর্থিক অনুদান, মাঠপর্যায়ে যাতায়াতের সুবিধা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও ও ফটোসাংবাদিকতায় নিয়োজিত যেকোনো পেশাদার সাংবাদিক এই ফেলোশিপে আবেদন করতে পারবেন। ফেলোদের প্রধান কাজ হবে মাঠভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, অভিযোজন কৌশল এবং সিবিএফের প্রকল্পের প্রভাব নিয়ে উচ্চমানের ও মানবিক আবেদনসম্পন্ন স্টোরি তৈরি করা।

আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ও আবেদনপত্র (কভার লেটার) [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ফেলোশিপের বিস্তারিত শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংকে