বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে নতুন জনবল নিয়োগের জন্য আবেদন চলছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা অনলাইনে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

যোগ্যতা ও দক্ষতা—

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা—

পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

বয়সসীমা—

২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতনসুবিধা—

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন এবং অন্যান্য সরকারি সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি ও ফি—

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৬।

  • শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে।