বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘ফটো টেকনিশিয়ান’ পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষাটি ২০০ নম্বরের হবে। এতে বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা-৬০ নম্বরের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষার সময়কাল ৪ ঘণ্টা। সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকলেও সায়েন্টিফিক ক্যালকুলেটর বা অনুরূপ কোনো যন্ত্র ব্যবহার যাবে না।
পরীক্ষার বিস্তারিত তথ্য—
পদের নাম: ফটো টেকনিশিয়ান (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১৩ মে ২০২৬
সময়: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় প্রবেশ দেওয়া হবে না।






