জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬ এবং সহযোগী অধ্যাপক পদে ২১ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: বাংলা বিভাগ
পদসংখ্যা: ১

২. পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: ইংরেজি বিভাগ
পদসংখ্যা: ১

৩. পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: অর্থনীতি বিভাগ
পদসংখ্যা: ৩

৪. পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: চারুকলা বিভাগ
পদসংখ্যা: ২ (পেইন্টিং ডিসিপ্লিন-১, ক্র্যাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইন ডিসিপ্লিন-১)

৫. পদের নাম: প্রভাষক
বিভাগ/ইনস্টিটিউট: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)

৬. পদের নাম: প্রভাষক
বিভাগ/ইনস্টিটিউট: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)

৭. পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১

৮. পদের নাম: প্রভাষক
বিভাগ/ইনস্টিটিউট: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)

৯. পদের নাম: প্রভাষক (স্থায়ী)
বিভাগ/ইনস্টিটিউট: ইনস্টিটিউট তাব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)
পদসংখ্যা: ২

বেতন স্কেল

সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০ টাকা।
সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

প্রার্থীরা jobs.juniv.edu ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম প্রিন্ট করে পেমেন্ট রশিদসহ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

আবেদন ফি

৬০০ টাকা। এর সাথে ১.২০% সার্ভিস চার্জ দিতে হবে।

অনলাইন আবেদনের শেষ তারিখ

প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৫ এপ্রিল ২০২৬
সহযোগী অধ্যাপক: ২১ এপ্রিল ২০২৬

প্রিন্ট কপি জমা দেওয়ার শেষ তারিখ

প্রভাষক ও সহকারী অধ্যাপক: ১৬ এপ্রিল ২০২৬
সহযোগী অধ্যাপক: ২২ এপ্রিল ২০২৬

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলির বিস্তারিত জানতে jobs.juniv.edu ওয়েবসাইট দেখুন।