জ্বালানি সংকটের কারণে মহানগরীর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীরে (ব্লেনডিং) ক্লাস চালানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এ বিষয়ে চিন্তা করছেন। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানান তিনি।






