আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। শিক্ষা বোর্ডগুলো প্রাথমিকভাবে এই সময় নির্ধারণ করেছে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, "৭ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে প্রাথমিক একটি তারিখ ঠিক করা হয়েছে।" তিনি জানান, এখন শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৭ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশে প্রতিবছর ১২-১৩ লাখের মতো পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেয়।