তাকে আমি চিনি, বড় পরিচয় নাই। যেমন চিনেছি কত বর্ণমালাদের—যারা মিলেমিশে পার্মুটেশন-কম্বিনেশনেকতশত অক্ষর-শব্দ-বাক্য বানিয়েছে, গহিন গভীর কোন মালা তবু গাঁথে নাই সাঁই। সারি সারি বর্ণমালা শুয়ে আছেপ্রেমহীন কামহীন সম্মতিবিহীন। যেনবা ল্যাবরেটরির পেট্রি ডিশে রাখাক্যালসিয়াম-পটাসিয়াম-ভিটামিন যারাভালোবেসে কোনোকালে গড়ে নাই ফলের সুষমা।

দূরত্ব ও আত্মীয়তার মধ্যবর্তী ভূগোল
২০ জুন, ২০২৬ এ ১১:৩১ পূর্বাহ্ণ





