কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-তে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় এ, বি ও সি (A, B ও C) ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টার পর থেকে শিক্ষার্থীরা কুবির ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারছেন। এছাড়া মোবাইলের মাধ্যমেও তাঁদের ফলাফল জানানো হবে।
তৃতীয় মেধাতালিকায় সফল শিক্ষার্থীদের ৩১ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট অনুষদ অফিসে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে এবং ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।
ভর্তি ফি হিসেবে শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও দিতে হবে। মাইগ্রেশন on/off-এর শেষ সময় ১ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ মিনিট। তবে একবার off করলে পরবর্তী সময়ে on করার সুযোগ থাকবে না।
কুবিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল ২০২৬, রোববার।
ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দেখুন।






