অজস্র ফোয়ারা ফুল হয়ে ছড়িয়ে পড়ছে—আলো ভয় দেখাচ্ছে বারুদ ও বোমের মতো—নয়নতারার লোভে পড়ছে যৌনতরু—ভেড়ার পালের মতো ছুটে পালাচ্ছে প্রাণ-বণিক—মিথ্যে ও মবের জাদুবলে ফেঁসে যাচ্ছে রাজহাঁস, জলাশয় আর জলকীট—

আর, আত্মবন্দী এক মানুষ, সুতো কাটছে, নিজের চরকায়—মায়ার আধার হয়ে প্রতিবিম্বে যে ছিল—সে-ই রটিয়ে দিল—অর্থ কিংবা জ্ঞানকাণ্ডে আমার কোনো বৃহস্পতি নেই।