জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রামে ২০২৬ সালের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এই সম্পূর্ণ ফ্রি এবং অনলাইনভিত্তিক উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ তরুণ–তরুণী এবং সংগঠনগুলো টেকসই উন্নয়নের কাজে অংশ নেওয়ার সুযোগ পাবে। অংশগ্রহণকারীরা ঘর বসন্দেই নতুন দক্ষতা অর্জন করতে এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন। প্রকল্প অনুযায়ী আবেদনের সময়সীমা ভিন্ন হয়, তাই আগ্রহীরা সময় যাচাই করে আবেদন করতে হবে।
গ্রাফিক ডিজাইন, লেখালেখি, শিক্ষা, অ্যাডভোকেসি সহ নানা ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। এতে শুধু ব্যক্তিরাই নয়, জাতিসংঘের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনও যোগ দিতে পারবে। প্রোগ্রামে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা পেশাগত অভিজ্ঞতা অর্জন করবেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করে ভবিষ্যত ক্যারিয়ারে সুবিধা পাওয়া যাবে।
সুযোগ–সুবিধা
- সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, কোনো আবেদন ফি নেই।
- সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
- বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ এবং কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা।
- তরুণেরা দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পছন্দমতো প্রকল্প বেছে নিতে পারবেন।
আবেদনের যোগ্যতা
- যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
- বয়স, লিঙ্গ বা শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও পদ্ধতি সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।






