ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে ১৩ থেকে ২০ গ্রেডের ৫টি ক্যাটাগরির ২৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদগুলোর বিবরণ:
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৩), ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে; এবং কম্পিউটারে word processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৪), ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৬), ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-১৬), ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতনস্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। **৪নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।**
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি:
১ থেকে ৪ নং পদের জন্য ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা;
৫ নং পদের জন্য ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা:
আবেদনপত্র পূরণ ও ফি জমার শুরু: ১০ মার্চ ২০২৬, সকাল ১০টা।
শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত জানতে এই ঠিকানায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন: নিয়োগ-বিজ্ঞপ্তি-2t5qhr-69ae8938ee7d4ccb9dd4e823






