নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে নির্বাহী পরিচালক (অর্থ) পদে পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এ পদে প্রাথমিকভাবে ৩ বছর মেয়াদি চুক্তিতে নিয়োগ দেওয়া হবে, যা যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬। আগে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে না।

পদের নাম: নির্বাহী পরিচালক (অর্থ)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এম কম। এসিএ/এসিএমএ থাকলে অগ্রাধিকার পাবেন। সিজিপিএ ৩.৫ (৫.০০ স্কেলে) অথবা ২.৫ (৪ স্কেলে)।

সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১৮ বছর (৩ বছর সিনিয়র পদে) বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে ১৮ বছর (ডিজিএম বা সমমান) বা বেসরকারি খাতে ১৮ বছরের (বিদ্যুৎ খাতে সিনিয়র পদে) অভিজ্ঞতা।

বেতন ও অন্যান্য সুবিধা

১,৪৯,০০০ টাকা। বাড়িভাড়া মূল বেতনের ৪০% এবং বছরে ২টি উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা।

বয়স

২২ অক্টোবর ২০২৫ তারিখে ন্যূনতম ৪৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর।

নিয়োগের মেয়াদ

প্রাথমিকভাবে ৩ বছর। সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত নবায়নযোগ্য (যোগ্যতার ভিত্তিতে)।

আবেদনের নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

২০০০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ৯টা)

আবেদন শেষ: ১৬ এপ্রিল ২০২৬ (বিকেল ৫টা)