হতাশার মেটাফোর ভেঙে জেগে উঠছে বসন্তসবাই ফুটছে—যে যার কুলীন রক্ষা করেশুধু চিরন্তন চিৎকারটা ধ্বনিনির্বাহিত নয়; বরং চিত্রবাহিত।তত্ত্ব ও তথ্যের জটিল শাখা-প্রশাখায়অত্যুজ্জ্বল, শক্তপোক্ত কত রঙের অধ্যাদেশঝুলে আছে আদেশের অপেক্ষায়নজরকাড়া প্রাঞ্জল অংশের অংশী হয়েএবার অন্তর্ভেদী হওকলমনিঃসৃত রেখাজালে আয়তনজুড়ে আমাকে আঁকোএত হাওয়া, এত পাপড়ির প্রহসনস্নাতকসিদ্ধ গন্ধের বিকাশ ও প্রকাশতবু তারা নৈকট্য জনিত সূত্রে গাঁথা নয়আগমন-নির্গমনের চোরাপথে পাখিরা গাইছে মন ভার করেযদি-না সাড়া দাও,বুঝে নেব—এ তোমার স্বেচ্ছা-নির্বাসন।

প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী
২০ জুন, ২০২৬ এ ৭:৩০ অপরাহ্ণ





