ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ আছে ডিপিডিসিতে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আইসিটি বিভাগে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের একটি সুযোগ। মোট ১২ জন নিয়োগ পাবেন ওই দুই পদে।

.

১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৫টি

২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৭টি

.ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি, আবেদনের সময় বৃদ্ধি, বেতন দেড় লাখ.

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): সিএসই (CSE), আইটি (IT), ইসিই (ECE), ইটিই (ETE) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদনের জন্য।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি।

.
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

  • জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।

  • বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

.

উভয় পদই চুক্তিভিত্তিক (প্রাথমিক ৩ বছর) এবং পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

.

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৫১,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৩৯,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা।

.কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১.

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১,০০০ (এক হাজার) টাকা।

আবেদনের বয়সসীমা: ১১ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (ডিপিডিসি কর্মীদের জন্য ৫ বছর শিথিলযোগ্য)।

প্রয়োজনীয় ডকুমেন্ট: স্ক্যান করা ছবি, স্বাক্ষর, এসএসসি এবং স্নাতক/ডিপ্লোমা সার্টিফিকেটের কপি।

.

আবেদন শুরুর তারিখ: ১১ মার্চ ২০২৬

আবেদনের শেষ তারিখ: আগামী ০৭ এপ্রিল ২০২৬

.আড়াই বছরেই পিএইচডি, বাংলাদেশি সওকত-উল আলম এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ডিন