আমাকে আমি চিনতেছি নাচেনার জন্য আমার অপরিচিত           অংশটা কেটে ফেলছিআবার চিনতেছি নাআবার কেটে ফেলছিকাটতে কাটতেশৈশবকৈশোরকেটে ফেলেছিকেটে ফেলছি ইতিহাসকেটে ফেলছি ঐতিহ্যযা কিছু বেশি, যা কিছু অনন্তযা কিছু গৌরব, যা কিছু দিগন্তযা কিছু শ্রেষ্ঠ, যা কিছু জীবন্তকেটে ফেলেছি—শিকড়—রক্তঋণঅন্ধকার থেকে কে যেন ডেকে যায় প্রতিদিনএখন আমাকে ফিরে পাবার পর দেখছিভবিষ্যতে আগুন ধরেছেপুড়ছি—আমি, পুরো বাংলাদেশ