একতরফা সেমিফাইনালে জিতে এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। আজ সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২–১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ জাপান–অস্ট্রেলিয়া ফাইনাল হতে যাচ্ছে সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়। ২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান।