ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় সংগঠনটির ১৭ সদস্যের তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক খবরের কাগজের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক শামসুদ্দিন শামস ও আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক নয়া দিগন্তের মিজান ফারাবী, সহসাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের শাদরুল আবেদীন, অর্থ সম্পাদক কালের কণ্ঠের সাদমান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক মুক্তকণ্ঠের সেলিম উদ্দিন ও সাংস্কৃতিক সম্পাদক ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালের কণ্ঠের বোরহান উদ্দিন, সমকালের একরামুল হক ও সমাচারের আবু নোমান।