ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি–সম্পর্কিত পদক্ষেপ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। র্যাগ ডে–র নামে বিশৃঙ্খলা রোধে ও ইভটিজিং প্রতিরোধ কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই–মেইলে জানাতে হবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এসব পদক্ষেপের তথ্য জানাতে চাওয়া হয়েছে। এ নির্দেশনার চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালককে পাঠানো হয়। বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
.প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ৪০০ নম্বরে বিভাজন ও প্রশ্নপত্রের কাঠামো যেভাবে.চিঠিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থার সঙ্গে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভার নেওয়া সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল–সংক্রান্ত প্রচার–প্রচারণা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টি ও মাদকবিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইভটিজিং প্রতিরোধ ও র্যাগ ডে-র নামে বিশৃঙ্খলা রোধে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি–সম্পর্কিত তথ্য ৩০ মার্চের মধ্যে ই-মেইলে //////////([email protected])///////////////// পাঠানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের আওতাধীন অঞ্চলের জেলা/উপেজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সারসংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে উল্লিখিত তারিখের মধ্যে নির্ধারিত ছক মোতাবেক পাঠানোর জন্য বলা হলো।
.বিশ্বব্যাংক-জাপান স্কলারশিপ, মাসিক ভাতা-স্বাস্থ্যবিমার সঙ্গে ভ্রমণপ্রতি ভাতা ৬০০ ডলার.যেসব তথ্য দিতে হবে-
অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠান, প্রতিবেদনের বিষয় বাস্তবায়নকৃত প্রতিষ্ঠানের শতকরা হার, প্রতিবেদনের বিষয় বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে) এবং না পারার কারণ, মন্তব্য।
.এইচএসসি পরীক্ষা ২০২৬–এর কেন্দ্রতালিকা প্রকাশ





