মাঝে মাঝে যাব কার আছে?মাঝে মাঝে একা মনে হলেনদীর কাছেও যদি যাই—নদীও এড়ায় কৌশলেমাঝে মাঝে ভুল হয়ে গেলেকোথায় খুঁজব ইরেজারএকান্তে ভুল ঘষে ঘষেফুলের গোড়ায় ঢালি সারমাঝে মাঝে কার কাছে যাবসবারই তো ক্ষত, পোড়া দাগবাড়ানো হাতের দিকে গেলেদেখি তারও বিষের পরাগমাঝে মাঝে যেতে হয় সবারসুখ ভেবে বিষাদের দিকেশিয়রে জ্বালিয়ে রাখা আগুনতৃষ্ণার রঙে হয় ফিকে

প্রকাশক থেকে সশস্ত্র বিপ্লবী
২০ জুন, ২০২৬ এ ৭:৩০ অপরাহ্ণ





