এ প্রথম আমার কবিতাকেউ লিখে দিল!আমি রাতে অন্ধকারেসাদা পৃষ্ঠা ভরে যেতে দেখিলাল নীল অক্ষরে অক্ষরঅলৌকিক জোনাকি পোকার মতোওড়ে তারাগুঞ্জরিত হলো ধ্বনি ঝিঁঝিদের মতোমৌনভূমিজুড়েকমা নাই, দাড়ি নাই, নাই সেমিকোলনওশব্দ ’পরে শব্দ গায়ে গায়ে চড়েঘুরে বেড়াতে লাগলআদিগন্ত মেলে দেয়া ধু ধু পত্রবনেঅর্থ-অনর্থের ঘোরেএ প্রথম আমার কবিতাকেউ লিখে দিলমুগ্ধ আমিকেবল অক্ষর দেখি, শব্দ দেখি,বাক্য দেখি ভগ্নরেখা ধরেধুলোটে আকাশ ভেঙেভীষণ কুয়াশা ঝরে পড়ে...