জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজের অধ্যক্ষ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সওদাগর সালাউদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য সওদাগর মিজানুর রহমান ও এটিএম মিজানুর রহমান, অভিভাবক সদস্য ছানোয়ার হোসেন ও কাজী আসলাম হোসেন, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও আশরাফিনা আখতারসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে গভর্নিং বডির সকল সদস্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে কলেজের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।