বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭–এ অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তিতে আবেদন চলছে। এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ পাওয়া প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

.

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা:

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে A গ্রেড ও তিনটিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে A গ্রেড ও দুটি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। আরও পড়ুন: ব্র্যাকে সিনিয়র অফিসার পদে চাকরি, স্নাতক পাসে আবেদন

.ব্র্যাকে সিনিয়র অফিসার পদে চাকরি, স্নাতক পাসে আবেদন.

১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)।

.

অবিবাহিত

.

সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

.

সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা পাবেন।

.

প্রার্থীদেরকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোম পেজের বাঁ পাশে APPLY NOW–এ ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।

.

এক হাজার টাকা। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

.

আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৬

*বিস্তারিত দেখতে ভিজিট করুন এ ঠিকানায়।