বছরের প্রথম দিনে (১ জানুয়ারি ২০২৬) ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ২৬০টি শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির দুই ক্যাটাগরির পদের পদসংখ্যা সংশোধন করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিসার (আইটি) (গ্রেড–১০) ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/ সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (গ্রেড–৯) পদের পদসংখ্যা কমানো হয়েছে।
পরিবর্তিত পদসংখ্যা
১. অফিসার (আইটি) (গ্রেড–১০)আগের পদসংখ্যা: ৭০নতুন পদসংখ্যা: ৬৪সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান: সোনালী ব্যাংক পিএলসি ১৭টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৪৪ ও প্রবাসী কল্যাণ ব্যাংক ৩টি।২. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (গ্রেড–৯)আগের পদসংখ্যা: ৫৪নতুন পদসংখ্যা: ৩৪সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান: সোনালী ব্যাংক পিএলসি ৩টি, রূপালী ব্যাংক পিএলসি ১৫, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬, আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংক ৬ ও প্রবাসী কল্যাণ ব্যাংক ৪টি।আগের বিজ্ঞপ্তির অন্যান্য ক্যাটাগরির পদের পদসংখ্যা অপরিবর্তিত রয়েছে।
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https:/erecruitment.bb.org.bd–এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। এর আগে নিবন্ধন করা প্রার্থী বিদ্যমান জীবনবৃত্তান্ত ব্যবহার করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
২০০ টাকা। অনগ্রসর গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি ৫০ টাকা।
আবেদন ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট https:/erecruitment.bb.org.bd/onlincapp/rocketprocpay.pdf ভিজিট করতে হবে।
আবেদনের শেষ সময়
১ ফেব্রুয়ারি ২০২৬






