পাকিস্তান: ৪ ওভারে বিনা উইকেটে ৩৫।
তাসকিনের করা তৃতীয় ওভারে দুটি ছক্কা মারেন সাদাকাত। প্রথমটি নো বলে স্কয়ার লেগের ওপর দিয়ে। পরেরটি উদ্ভাবনী ও দর্শনীয় শট। অফ স্টাম্পে একটু সরে আবারও স্কয়ার লেগের ওপর দিয়ে তুলে মারেন। এই ওভারে ১৬ রান দিলেন তাসকিন।
মোস্তাফিজের করা চতুর্থ ওভারে উঠেছে ৫ রান।
সাদাকাত ২৭ ও ফারহান ৭ রানে অপরাজিত।
.পাকিস্তান: ২ ওভারে বিনা উইকেটে ১৪।
দ্বিতীয় ওভারে প্রথম দুটি বলই বাজে জায়গায় খেলার মাশুল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুটিতেই চার হজম করেছেন। ১০ রান দিয়ে শুরুটা ভালো করতে পারলেন না এ পেসার।
ফারহান ৫ ও সাদাকাত ৯ রানে অপরাজিত।
.পাকিস্তান: ১ ওভারে বিনা উইকেটে ৪।
প্রথম ওভারের পঞ্চম বলটি ছিল পায়ের ওপর হাফ ভলি। সাহিবজাদা ফারহান আরাম করেই চার মারলেন। বাকি পাঁচটি বল ভালো জায়গায় ফেলেছেন তাসকিন আহমেদ। বাউন্সও পেয়েছেন এই পেসার।
.শেরেবাংলা স্টেডিয়ামের আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন। তবে সহসাই বৃষ্টির পূর্বাভাস নেই। প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও বাউন্স পেতে পারেন পেসাররা। যদিও সেই নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। খেলা শুরু হলে বোঝা যাবে। কারণ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিন্ন পিচে।
.সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
.সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
.প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে বলেছেন, ‘আমরা আগে বোলিং করতে চাই। (দলে) কোনো পরিবর্তন নেই। একই দল।’
পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান। টসে হেরে বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। খেলোয়াড়েরা (প্রথম ম্যাচে) তাদের ভুলগুলো জানে। আশা করি তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের ওপর আমার আস্থা আছে।’
শাহিন আফ্রিদি জানিয়েছেন, আজ স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ।
.শেরেবাংলা স্টেডিয়ামে গত বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। একই ভেন্যুতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য তাই সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশ কি পারবে নাকি পাকিস্তান সমতায় ফিরবে?
নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে (৭–০–২৪–৫) প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। মাত্র ১৫.১ ওভারে এই রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
.এমন দাপুটে জয়ের পর বাংলাদেশ শিবির স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে আছে। তবে আজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য পরীক্ষা হয়েও দাঁড়াতে পারেন। কেন—তা পড়তে ক্লিক করুন নিচের লিংকে।
সিরিজ জয়ের ম্যাচে কোন পরীক্ষা দেবে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান ৬৭ রানে অপরাজিত ছিলেন। টি–টুয়েন্টির পর ওয়ানডেতেও ওপেনিংয়ে তিনি কি নিয়মিত হতে পারবেন? প্রশ্নটির উত্তর খুঁজে পারেন এই লিংকে—তানজিদ কি ওয়ানডেতেও এক নম্বর পছন্দ হবেন






