আরও কিছু রাত বিষণ্ন তারকিছু জ্যোৎস্না-মরা রাত,পাখিহীন ভোরঅথবা ডুমুরগাছ,যতটা নীরব জলের কাছেযতটা গভীর নাভির কাছেযতটা আড়াল পাতার কাছেতারও বেশিআড়ালগভীরনীরবপৃথিবীর অন্তিম নির্বাক আপেল।

অবিনাশী মন্ত্রেরআমি এক কাপালিকবিধবা বাতাসেনাচাই ডোম্বীতবে সন্ন্যাসী মাঘতুমি হও সরিষার বনমাতুক মৌমাছিশবর-শবরীরাঙা হোক মৌবন।