স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের ‘ডিপ্লোমা নার্স’ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ডিপ্লোমা নার্স পদে ৩৯৮ এবং ব্যক্তিগত কর্মকর্তা পদে ৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
.বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১২৫.উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা—
১. BPSC Form-5A (Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদিসহ ১ সেট আবেদনপত্র আগামী ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পিএসসির পরিচালক বরাবর সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।
২. মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
.অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা: সংকটের মুখে বাংলাদেশের শিক্ষার্থীরা.অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে





