আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদনের পর অফিসে হার্ডকপি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬।

.

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক (কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। অথবা ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ব্যবস্থাপনা/*ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে উত্তীর্ণদের ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

*সরকারি খাত (সরকার/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত সংস্থা) থেকে আবেদনকারীর ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে বিদ্যুৎ খাতে ন্যূনতম ৩ বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে (জাতীয় বেতন স্কেল গ্রেড-৪ বা তদূর্ধ্ব) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

.পুলিশে সার্জেন্টের চাকরির আবেদন যেভাবে করবেন.

*বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কর্মরতদের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৩ বছর প্রধান প্রকৌশলী বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

*বেসরকারি খাতের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৩ বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা/নেতৃত্ব পর্যায়ে স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার সনদে কাজের বিস্তারিত দায়িত্ব উল্লেখ থাকতে হবে।

.

৮ মার্চ ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ৫০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।

.

প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে (সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত)। যোগ্য প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছরের মধ্যে আরও দুই মেয়াদ (প্রতি মেয়াদ ৩ বছর) পর্যন্ত চুক্তি বাড়ানো যেতে পারে।

বেতন

১,৭৫,০০০ টাকা।

.সরকারি চাকরিজীবীদের জন্য ১৮ মার্চে ছুটির প্রজ্ঞাপন জারি, ছুটির আওতামুক্ত যেসব কর্মী.

নির্ধারিত আবেদন ফরম এপিএসসিএল ওয়েবসাইট (www.apscl.gov.bd) (http://www.apscl.gov.bd) থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করতে হবে। আবেদনপত্রের হার্ড কপি ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে (অফিস সময়ে) জমা দিতে হবে।

.

চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আর্ডেন্ট, লেভেল–১০, ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০।

.

৩১ মার্চ ২০২৬।

.অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা: সংকটের মুখে বাংলাদেশের শিক্ষার্থীরা.প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, বেতন ৮৫ হাজার টাকা থেকে শুরু