বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে (সেশন ২০২৫-২৬) ভর্তির জন্য তৃতীয় ধাপের ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফাঁকা থাকা আসনগুলোতে মেধাক্রম অনুসারে দুটি পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।
এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে বেশির ভাগ আসন ফাঁকা থাকায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। মোট ৬৩০টি আসনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো আসন ফাঁকা ৪২১টি, যা তৃতীয় ধাপে (মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত) ভর্তি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।
.অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা: সংকটের মুখে বাংলাদেশের শিক্ষার্থীরা.এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপে ১০ মার্চ দুটি পর্যায়ে ভর্তিপ্রক্রিয়া চলবে। প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। দুপুর ১২টার মধ্যে তাঁদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
.স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী.একই দিনে দ্বিতীয় পর্যায়ে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উপস্থিতি নিশ্চিত করতে হবে। বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে প্রথম পর্যায়ে ভর্তির পর আসনসংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে তাঁদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
.চুয়েটে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ১০ মার্চ, এখনো ফাঁকা ৬০৫ আসন.ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণী পছন্দক্রমের ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং প্রিন্টপূর্বক প্রযোজ্য অংশ যথাযথভাবে পূরণ করে ভর্তির দিন নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে।
.যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি





