অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৮তম গ্রেডে মোট ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১১ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

.

১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

.পুলিশে সার্জেন্টের চাকরির আবেদন যেভাবে করবেন.

৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

বেতন স্কেল:১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. গাড়িচালক

পদসংখ্যা: ২

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. সিপাই

পদসংখ্যা: ১১

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

.ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি কাল থেকে, বন্ধ সব কোচিং সেন্টার.

৭. ফটোকপি অপারেটর

পদসংখ্যা: ১

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদনপ্রক্রিয়া ও ফি—

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

.প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, বেতন ৮৫ হাজার টাকা থেকে শুরু.

১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদে আবেদন ফি ৫৬ টাকা।

.

আবেদন শুরু: ১১ মার্চ ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

.বাংলাদেশ নবজাতক হাসপাতালে চাকরি, পদ ৭২