জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ১৬ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড প্রোগ্রাম, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ১৬ মার্চ পর্যন্ত করা যাবে।

.শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরা.

আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে।

.যে ১০ ব্যাচেলর ডিগ্রির চাহিদা সবচেয়ে বেশি.

এ ছাড়া ৫ ফেব্রুয়ারি প্রকাশিত ‘২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি’র সব শর্ত ও নিয়মাবলি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

.বিসিএস (শিক্ষা) : শুধুই শিক্ষকতা হলে সিভিল সার্ভিস ক্যাডার কেন